‎লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।‎সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার জোরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহত মোহাম্মদ উল্ল্যা উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের ছুকুল আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা।‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাওয়ার সময় জোরপোল এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।‎ “দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গবেষণায় একক আধিপত্য বাকৃবির
কৃষি গবেষণায় একক আধিপত্য বাকৃবির

প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক স্থাপত্যে সমৃদ্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এটি কেবল একটি শিক্ষাঙ্গনই নয়, দেশের কৃষি গবেষণার অন্যতম অগ্রদূত। Read more

ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান
ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান

ইসরায়েলের সংবেদনশীল গোপন তথ্য প্রকাশ করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্যও রয়েছে। এগুলো Read more

পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, ১৫ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, ১৫ জনের মৃত্যু

পাকিস্তানের তিন নদীর পানি বিপজ্জনকমাত্রায় বৃদ্ধির ফলে দেশেটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। বন্যায় Read more

খাল-বিলে পানি সংকট, পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কাজীপুরের চাষিরা
খাল-বিলে পানি সংকট, পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কাজীপুরের চাষিরা

খাল-বিল আছে, আছে নদী-নালাও। কিন্তু বৃষ্টির অভাবে এগুলোতে পাট জাগ (পঁচানো) দেয়ার মতো পর্যাপ্ত পানি নেই। এতে করে চরম বিপাকে Read more

যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি

দিল্লির সেই বৈঠকেই আমি সে দিন সাজেক ভ্যালির ক্যাম্পের পুরো ঘটনাটা মিসেস জিয়াকে খুলে বললাম – উনি মনে হল এটার Read more

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের সময় তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন