প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতে অনেকেই গ্রামের বাড়িতে রওনা দেবেন। দীর্ঘ এ ভ্রমণে যদি আপনার কিংবা পরিবারের কারো গাড়িতে উঠলেই মাথাব্যথা, বমি বা বমিভাব, অস্বস্তি অনুভূত হয় তাহলে করণীয় কী, তা কি জানেন?স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় পরিবেশের পরিবর্তন, ঘুমের অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ কিংবা শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে। আর তাতেই দেখা দিতে পারে মাথাব্যথা, বমি বা বমিভাব অথবা শারীরিক অন্যান্য সমস্যা।তবে এসব সমস্যা সমাধানে আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখলে আপনার ভ্রমণ বা ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হতে পারে। আসুন জেনে নিই, ভ্রমণের আগে কিছু প্রয়োজনীয় পদক্ষেপের কথা-১। ভ্রমণের আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।২। ব্যাগে রাখুন বমি প্রতিরোধের ট্যাবলেট, মাথাব্যথা কমানোর জন্য নাপা বা গ্রিন পাস।৩। অস্বস্তি অনুভূতি কমাতে ভ্রমণের আগে পর্যাপ্ত পানি পান করুন। গাড়িতে দীর্ঘশ্বাস নিতে চেষ্টা করুন। এসময় চোখ বন্ধ করে রাখুন।৪। সর্দি-কাশি, ভাইরাস, ব্যাকটেরিয়া ও মলম পার্টির হাত থেকে বাঁচতে মাস্ক ও চশমা পড়ুন।৫। হাত পরিষ্কার রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।৬। বাড়ির নিরাপদ খাবার ও পানি সাথে রাখুন।৭। ভ্রমণ আনন্দদায়ক করে তুলতে সাথে রাখুন পছন্দের বই। সাথে প্রিয়জন থাকলে তার সাথে কথা বলুন। কিংবা হেডফোনে শুনুন পছন্দের গান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা Read more

মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার Read more

‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের
‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের

গত দিন দশেক ধরে দিল্লি লাগোয়া গুরুগ্রামে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আছেন অনেক ভারতীয় Read more

শুটিংয়ের কথা বলে গাজীপুরে রিসোর্টে নিয়ে মডেলকে দলবদ্ধ ‘ধর্ষণ’
শুটিংয়ের কথা বলে গাজীপুরে রিসোর্টে নিয়ে মডেলকে দলবদ্ধ ‘ধর্ষণ’

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেল-অভিনেত্রীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল Read more

১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা
১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা

দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন