স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।সংবাদমাধ্যম বিবিসি সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ বলেছেন, “দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।”দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে ‘দুস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি।আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে।রেল কর্মকর্তা আতিফ বলেছেন, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে মোট ৩০০ যাত্রী ছিলেন।সূত্র: বিবিসিএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
দেশজুড়ে ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা ‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক Read more

তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার
তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও Read more

নওয়াপাড়া নৌবন্দরে দেড় বছরে ডুবেছে ১৫ জাহাজ
নওয়াপাড়া নৌবন্দরে দেড় বছরে ডুবেছে ১৫ জাহাজ

যশোরের শিল্পনগর নওয়াপাড়া নৌবন্দরে নাব্যতার কারণে জাহাজ ডুবির ঝুঁকি বাড়ছে। গত দেড় বছরে ১৫টির বেশি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। Read more

ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু Read more

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

ইসরাইলকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (০৫ আগস্ট) ইয়েমেনের হুথিদের ছোড়া Read more

বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন