দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।আজ সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড মিঝমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইবরাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতো তারা। শুক্রবার (২৫ Read more

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন
১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন

এগারো মাস পর গতকাল বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে মোট শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কেনাবেচা হওয়া শেয়ারের মোট Read more

ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ
ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কাঁপতে থাকে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর Read more

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন