স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে আগামী ১২ তারিখে সাধারণ ভোট এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত আমরা কথা বলতে এসেছি গণভোট নিয়ে। কেন আমাদের গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে, সে বিষয়ে আমরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করব এবং তাঁদের জানাব।”উপদেষ্টা আরও বলেন, “প্রথমত বাংলাদেশ ‘৭১-এ একবার স্বাধীন হয়েছিল। সেই সময় পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। কিন্তু সেই বৈষম্যের অবসান তো হয় নাই; বরং দিনে দিনে বেড়েছে। কাজেই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এছাড়া মহিলারা অনেক পিছিয়ে আছে। সবক্ষেত্রে যাতে মেয়েদের অংশগ্রহণ বাড়ে, সেজন্য আমাদের সবাইকে একমত হতে হবে। গণভোটে রায় দিয়ে আমরা বৈষম্যহীন আগামীর পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত করব।”আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ‘গণভোট ২০২৬’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১
বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে অক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে Read more

আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের
আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী—এই দুটি ইউনিয়নের মাঝখানে সাপমারা খালের ওপর একটি জীর্ণ বাঁশের সাঁকোই এখন প্রায় ২০ হাজার Read more

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম

ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন