ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার ২০২৫ পদক প্রদানের কয়েকদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরস্কার প্রতীকীভাবে কাউকে দেয়া যাবে না।রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত ওই বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন বলেছে, ‘নোবেল ফাউন্ডেশনের মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো নোবেল পুরস্কার এবং তাদের প্রশাসনের মর্যাদা রক্ষা করা। এই পুরস্কার প্রতীকীভাবেও হস্তান্তর বা বিতরণ করা যাবে না।’বিবৃতিতে জোর দিয়ে আরও বলা হয়েছে, ‘আলফ্রেড নোবেলের ইচ্ছা এবং এর শর্তাবলী সমুন্নত রাখে এই ফাউন্ডেশন। পুরস্কারগুলো তাদেরই প্রদান করা হয় যারা মানবজাতির জন্য সর্বাধিক উপকার করেছেন এবং এই প্রতিষ্ঠানই ঠিক করে পুরস্কার পাবার অধিকার কার আছে।’এর আগে গত ১৫ ডিসেম্বর হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় ট্রাম্পকে তার পদক প্রদান করেন। তিনি বলেন, ভেনিজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ পদকটি দিয়েছেন তিনি। পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিষয়টি আরও নিশ্চিত করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মাচাদোর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন।পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর সাথে দেখা করা আমার জন্য অত্যন্ত সম্মানের। তিনি একজন অসাধারণ মহিলা। মারিয়া আমার কাজের জন্য তার নোবেল শান্তি পুরস্কার আমাকে প্রদান করেছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!’ট্রাম্প ছাড়াও মার্কিন কংগ্রেসের সদস্যদের সাথে দেখা করতে মাচাদো যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। এর আগে বিভিন্ন সময় ট্রাম্পকে নোবেল উৎসর্গ করার কথা জানান মাচাদো। তখন বিবৃতিতে নোবেল কমিটি বলেছিল, এই নোবেল পুরস্কারটি প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যদের কাছে স্থানান্তর করা যাবে না।সূত্র: হিন্দুস্তান টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য Read more

কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত এমপির সমর্থকরা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত এমপির সমর্থকরা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও Read more

শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন পাকুন্দিয়ায় থেকে গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন পাকুন্দিয়ায় থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩
উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে Read more

আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর
আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন