ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে অক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঘটেছে এ ঘটনা।ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে জানায়, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সোজা রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেয়, এবং তারপরই তাকে সজোরে চপোটাঘাত করে এবং চুলের মুঠি ধরে। এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছিল সে।হামলাকারী ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। সেগুলোতে কী লেখা আছে, জানা যায়নি তবে সূত্রের বরাতে জানা গেছে হামলার আগে মুখ্যমন্ত্রীকে যে কাগজ সে দিয়েছিল এবং যে কাগজ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো আদালত সম্পর্কিত।ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানায়, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চপোটাঘাত ও চুলের মুঠি ধরার পাশাপাশি তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করেছে ওই ব্যক্তি। বিজেপিও একই অভিযোগ করেছে। বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় উল্লেখ করেনি দিল্লি পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক Read more

ছাগলকাণ্ডের ছাগলটি এখনও আছে, বিলানো হতে পারে দরিদ্রদের মাঝে
ছাগলকাণ্ডের ছাগলটি এখনও আছে, বিলানো হতে পারে দরিদ্রদের মাঝে

গত ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘১৫ লাখ টাকার ছাগল।’ পরবর্তীতে যা রূপ নেয়ে আলোচিত ছাগলকাণ্ডে। যার মাধ্যমে দুর্নীতির Read more

বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন