মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‌‌‘‘বোর্ড অব পিসে’’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, গাজা নিয়ে বোর্ড অব পিসে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিন সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান যুক্ত থাকবে।ইসরায়েলের টানা দুই বছরের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।ট্রাম্প ইতোমধ্যে নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থনৈতিক উন্নয়নের বিতর্কিত ধারণা সামনে আনছেন। যুক্তরাষ্ট্র তুরস্ক, মিসর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইতালি, মরক্কো, ব্রিটেন, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।তবে বোর্ডের সনদে গাজার নাম সরাসরি উল্লেখ না থাকায় ট্রাম্প এটিকে জাতিসংঘের বিকল্প একটি কাঠামো হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক শীর্ষ আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে বোর্ডের নির্বাহী প্যানেলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।রয়টার্স বলছে, এই বোর্ডে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও রয়েছেন। তবে গাজায় তুরস্কের যে কোনো ভূমিকার বিরোধিতা করে আসছে ইসরায়েল।নির্বাহী বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়কারীর ‍ভূমিকা পালন করা সিগরিড কাগ, ইসরায়েলি-সাইপ্রাসি ধনকুবের ইয়াকির গাবে এবং সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রী।গাজা শাসনের জন্য গঠিত ফিলিস্তিনি প্রকৌশলীদের একটি কমিটি শুক্রবার কায়রোতে প্রথম বৈঠক করেছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যিনি কয়েক মাস ধরে স্টিভ উইটকফের সঙ্গে এ ইস্যুতে কাজ করছেন।কমিটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপমন্ত্রী আলি শাআথ। তার উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে রয়েছে যুদ্ধের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরে ঠেলে দেওয়া এবং তিন বছরের মধ্যে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠন করা।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে ঘরের ভেতরে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরেক যুবকের গলার শ্বাসনালি কেটে হত্যার চেষ্টা Read more

বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের টানা আন্দোলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের টানা আন্দোলন

শিক্ষক নিয়োগের দাবিতে গত বুধবার (১৬ জুলাই) থেকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে টানা কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) Read more

অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।রবিবার Read more

ট্রাম্পের নতুন ফাদ, শান্তির বিনিময়ে আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার
ট্রাম্পের নতুন ফাদ, শান্তির বিনিময়ে আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামি প্রজাতন্ত্রের যা না ক্ষতি হয়েছে, তার কোনো অংশে Read more

মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল
মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে মাদকাসক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন