ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে।রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, শাহাদাত হোসেন সেলিম জনসমাবেশ করে ভোট চেয়েছেন এবং সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ এর বিধি-৩ ও বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ জন্য তাঁর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, গত ১৭ জানুয়ারি এক সমাবেশে ভোট চাওয়ার একটি ভিডিও সেলিম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমাকে একটা ভোট দিবেন? দেবেন আমাকে একটা ভোট। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই।”নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিল্লাল হোসেন শোকজ পত্রে উল্লেখ করেন, সেলিম নিজের পক্ষে ভোট চেয়ে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছেন এবং যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কারণ দর্শানোর নোটিশটি সংশ্লিষ্ট প্রার্থীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

ঢাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
ঢাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য Read more

বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন
বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন

আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে সরকার। বুধবার (০৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ
ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ

অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ২০২৪ সালে লারার জন্মের পর থেকেই পরিবারে Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন