আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনা সভা এ কথা বলেন তিনি। আনুষ্ঠানিক বক্তব্যে জাইমা রহমান বলেন, দেশের মাটিতে প্রথম বক্তব্য। আমার ভিন্ন এক অনুভূতি কাজ করছে।দেশে নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে সব সমাধান আছে এমন নয়। তবে নিজের সামর্থ্যে থেকে কিছু করার ইচ্ছে থেকেই এসেছি।জাইমা রহমান বলেন, আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নন। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও আলাদা। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।  তিনি বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের এই পিলিসি লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেই নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬ টির মধ্যে  ৫টি  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। Read more

যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা
যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা

ইউরোপীয় কর্মকর্তা বা জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ - বুলাকী শাহর কাছ থেকে লাহোরের সব শ্রেণির মানুষ সুদের বিনিময়ে Read more

অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ

আগামী ২১ নভেম্বর থেকে পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এ ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগেই Read more

দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা
দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি Read more

আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন