বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের এক মাসের মাথায় ভারতের এই পাল্টা নিষেধাজ্ঞা এল, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর (২০২৩-২৪ অর্থবছর) বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ১৭ হাজার ৬৫৯ কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি করে, গত অর্থবছরে তা প্রায় অপরিবর্তিত ছিল। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে ১৭ হাজার ৪২৫ কোটি টাকার পণ্য। চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে রপ্তানি হয়েছে ১১ হাজার ৫৭৭ কোটি টাকার পণ্য। যেসব দেশে সা¤প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে, তার মধ্যে ভারত একটি, যেখানে প্রতিবছর প্রায় ৭০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এর মধ্যে ৯৩ শতাংশের মত পোশাক পণ্য স্থলপথেই রপ্তানি হয়। ফলে ভারতের নতুন নিষেধাজ্ঞা এ খাতের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে ব্যবসায়ীদের শঙ্কা।এদিকে শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক বিবৃতিতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ হতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, গার্মেন্টস/তৈরি পোশাক পণ্যসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে ভারতে প্রবেশের অপেক্ষায় ৩৬টি গার্মেন্টস পণ্য বোঝাই বাংলাদেশী ট্রাক বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। ওই নিষেধাজ্ঞা আদেশে বাংলাদেশ হতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, গার্মেন্টস/তৈরি পোশাক পণ্যসমুহ শুধু মাত্র কলকাতা সমুদ্রপথে আমদানি করা যাবে উল্লেখ করেছেন।ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াড়িং এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি বলেন, বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। যে সকল পণ্যের এলসি/টিটি ইতিমধ্যে হয়ে গেছে সে সকল পণ্য যাতে আমদানি করা যায় তার জন্য কাস্টমসে আলোচনা চলছে।বেনাপোলের কয়েকজন রপ্তানিকারক জানান, স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে কার্যত ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমরা বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকি কলকাতায়। সে টা বন্ধ হয়ে গেল। নৌপথে পণ্য পরিবহন করা আমাদে পক্ষে সম্ভব নয়। এতে খরচের পাশাপাশি সময়ের কারণে আমরা পারবো না।বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, ভারত সরকার স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী আমদানি নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। স্থলপথে এসব পণ্য রপ্তানিতে খরচ অনেক কম হতো কিন্তু সমুদ্র ও বিমান পথে পণ্য রপ্তানিতে খরচ অনেক বেশি হবে।বেনাপোলসিঅ্যান্ডএফএজেন্টএ্যাসোসিয়েশনেরসাধারনসম্পাদকএমদাদুলহকলতাজানান, বছরে ১০ থেকে ১৮ হাজারকোটিটাকারবিভিন্নধরনেরপণ্য রপ্তানিহয়ভারতে। যোগাযোগব্যবস্থা সহজহওয়ায় বেশিরভাগআমদানিকারকেরা বেনাপোলবন্দরব্যবহারেআগ্রহী। এ পথে রফতানিপণ্যেরমধ্যে রয়েছেপ্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পাট, পাটের তৈরিপণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিকেল, বসুন্ধারাটিসু, মেলামাইন, মাছউল্লেখ্যযোগ্য।বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, এ সংক্রান্ত কোন চিঠি আমরা পায়নি। পত্র পত্রিকায় দেখেছি। বেনাপোল বন্দর দিয়ে শনিবার পর্যন্ত সকল পণ্য রপ্তানি হয়েছে। তবে রোববার সকাল থেকে অন্যান্য পণ্য রপ্তানি হলেও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাক জাতীয় কোন পণ্য রপ্তানি হয়নি। বিভিন্ন ভাবে জানতে পেরেছি ৩০/৩৫ ট্রাক পণ্য এখানে আটকে আছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান

প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে, দেশে অবাধে চাঁদাবাজি চলছে, সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়েদশ জাতীয় নির্বাচন অসম্ভব Read more

সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি Read more

সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় মামলায় ৩৪২ আসামি, গ্রেপ্তার ৫
সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় মামলায় ৩৪২ আসামি, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৪২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। Read more

মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল
মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল

ভারতে নরেন্দ্র মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার Read more

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

দখলদারদের ছাড় নয়, সিংড়ায় এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান
দখলদারদের ছাড় নয়, সিংড়ায় এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

নাটোরের সিংড়া উপজেলায় সরকারি এক নম্বর খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (১৫ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন