দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের মাঝেই পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে পালুকাস বলেন, ‌‌‘‘আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ এক ঘণ্টা আগে প্রেসিডেন্টকে এই বিষয়টি জানিয়েছি।’’দেশটির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি।লিথুয়ানিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও নিজের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য লড়ে যাব। তবে আমি তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি—যা নিশ্চিতভাবে তথ্য ও অনুমানের মধ্যে পার্থক্য তুলে ধরবে।’’এর আগে বৃহস্পতিবার সকালের দিকে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, লিথুয়ানিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইমস ইনভেস্টিগেশন সার্ভিস (এফএনটিটি) পালুকাসের শ্যালিকার মালিকানাধীন প্রতিষ্ঠান ডানকোরার অফিসে তল্লাশি চালিয়েছে।এই প্রতিষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল ব্যবহার করে গারনিস নামের এক কোম্পানির কাছ থেকে ব্যাটারি সিস্টেম কিনেছিল। আর এই কোম্পানির আংশিক মালিকানা রয়েছে পালুকাসের।লিথুয়ানিয়ার অনুসন্ধানী সাংবাদিকরা গত মে মাসে প্রথমবারের মতো পালুকাসের আংশিক মালিকানাধীন ওই কোম্পানিটি সরকারের কাছ থেকে ভর্তুকিসহ ঋণ পেয়েছিল বলে জানান। এর পর দেশটির কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে।পালুকাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে দেশটিতে তদন্ত চলছে। পরে সাংবাদিকরা আরও কিছু অভিযোগ উত্থাপন করেন। সেসব অভিযোগও তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ।পালুকাস দেশটির ভিলনিয়াস শহরের পৌর প্রশাসনের পরিচালক থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত এবং অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট। যশোরের মণিরামপুর পৌর শহরে তিনতলা বাড়ি নির্মাণাধীন। প্রতি মাসে পাচ্ছেন পেনশনের টাকা। তারপরও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন মণিরামপুর Read more

অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা
অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা

অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (৯ এপ্রিল) Read more

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের
মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের

আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ Read more

আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪
আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন