পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রী মোছা. সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরাইয়া খাতুন পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে গত ১৩ জানুয়ারি নিখোঁজ থেকে নিখোঁজ ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই সময় থেকে মেয়েকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে এলাকাবাসী জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিলের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, ‘নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রীর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পরে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা

শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন Read more

বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো নববধূ
গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো নববধূ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক

বাজার স্থিতিশীল দা‌বি ক‌রে ডলারের বিনিময় হার (ডলার-টাকার মূল্য) বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন