আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সভায় অংশ নেন।তারেক রহমান বলেন, ‘বিএনপি যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় গঠন করেছিল।  আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ, বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আগামীতে সরকার গঠনে সক্ষম হলে, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের মানুষগুলো যে কষ্টের কথা তুলে ধরেছেন, তাদের কষ্টগুলো যেন কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি। যাদের হারিয়ে ফেলেছি, তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারব না। কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন, সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলোর দেখভাল যেন আমরা করতে পারি… এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, কারণ তারাও মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য।’ তিনি আরও যোগ করেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করতে জীবন দিয়েছিলেন, এদেশের স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ১৯৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২৪ সালে। সেজন্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যেই আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা।’তিনি বলেন, আর শোকগাঁথা বা শোক সমাবেশ নয় বরং আসুন গণতান্ত্রিকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাঁথা রচনা করবে, ইনশাল্লাহ। তিনি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে যে আলোচনা হয়েছে মিরাজের
দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে যে আলোচনা হয়েছে মিরাজের

প্রায় দেড় যুগ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানভাবে পারফর্ম করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গত Read more

অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক
অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে এক নার্সের টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। Read more

নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাস চাপায় অজ্ঞাত এক নারীর (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা Read more

বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু
বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু

প্রায় ৩০ বছর আগে পাকিস্তানে বেনজির ভুট্টোর শাসনের সময় সম্পর্ক তৈরি করা হয়েছিল ছিল দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন