মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে। চুরি হওয়া ব্যাটারিগুলোর বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে ব্যাটারি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন একাধিক অটোরিকশা চালক।শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মাইনুদ্দিন প্রধানের মালিকানাধীন দুটি গ্যারেজের তালা কেটে ব্যাটারিগুলো নিয়ে যায় ডাকাতরা।নৈশপ্রহরী আবুল হোসেন (৭০) জানান, বাজার এলাকায় প্রতিদিন তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। ঘটনার রাতে তিনি সড়কের মুখে পাহারায় ছিলেন। এ সময় পাঁচ–ছয়জনের একটি দল তাঁকে ঘিরে ধরে গলায় রামদা ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে তিনি দাবি করেন। পরে মুখ ও হাত বেঁধে তাঁকে বাজারের সামনে সড়কের পাশে আটকে রেখে গ্যারেজে ডাকাতি করে দলটি।আরেক নৈশপ্রহরী ইমান আলী বলেন, তিনি নদীর পাড় এলাকায় দায়িত্বে ছিলেন। ঘটনার সময় ওই দিকে যাননি। ফজরের নামাজের পর ডাকাতির খবর জানতে পারেন।এদিকে, ব্যাটারি চুরির ঘটনায় চরম সংকটে পড়েছেন অটোরিকশা চালকরা। ভুক্তভোগী চালক বিল্লাল হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। কিস্তিতে টাকা তুলে অটোরিকশা কিনেছি। এখন ব্যাটারি না থাকলে গাড়ি চালাব কীভাবে? সংসার চলবে কী দিয়ে, কিস্তির টাকাই বা দেব কীভাবে—কিছুই বুঝতে পারছি না।’ব্যাটারি চুরির শিকার চালকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, কামাল হোসেন, শামীম, বিল্লাল হোসেন, সাইদ, নিরব, হৃদয়, রাসেল মিয়া, সানি ও তানভীর ইসলাম। তাঁদের সবার বাড়ি বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামে।এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন
সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকায় এলিভেটেড রেললাইনের নিচের মাটি কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (১৮ মে) বেলা সাড়ে Read more

খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!
খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!

চট্টগ্রামের বোয়ালখালীতে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান (৭) নামে এ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৩ জানুয়ারি) নগরের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন