লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে জামায়াতের মামলায় ১৭০ জন এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।রবিবার (১৮ জানুয়ারি) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াতের যুব বিভাগের নেতা হেজবুল্লাহ সোহেল এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৬০ জনকে। অপরদিকে একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।লক্ষ্মীপুর–৩ আসনের জামায়াত নেতা মোহাম্মদ রেজাউল করিম বলেন, তাঁদের নারী কর্মীদের একটি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। পরে বিষয়টি মীমাংসা হলেও ফের তাঁদের পুরুষ নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।অন্যদিকে লক্ষ্মীপুর–৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের কিছু লোক ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন, সেখান থেকেই ঘটনার সূত্রপাত। তিনি বলেন, ‘উভয় পক্ষের মধ্যেই অপরাধপ্রবণতা দেখা গেছে। আমি শুধু বিএনপির আহত নেতাকর্মীদের নয়, হাসপাতালে জামায়াতের আহত নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, চরশাহীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

ভাঙ্গুড়ায় কৃত্রিম সংকটে সবজির দাম উর্ধ্বমুখী, দায় নিচ্ছে না কেউ
ভাঙ্গুড়ায় কৃত্রিম সংকটে সবজির দাম উর্ধ্বমুখী, দায় নিচ্ছে না কেউ

কয়েকদিনের বৃষ্টিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়িয়েছে কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম। পাবনার ভাঙ্গুড়ায় কয়েকদিনের Read more

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান

দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশে সফরের চেয়ে বাংলাদেশ সফর বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী Read more

সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ
সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ

বর্ষা এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি বিভাগ Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন