চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হয়েছে, সেদিন বাংলাদেশ বিশ্বে সেরা হবে। আমরা সেদিনের অপেক্ষায়।’তিনি আরো বলেন, সকলের দাবী ধীরে ধীরে পূরণ হবে। তবে ফটিকছড়ি উপজেলাকে ভেঙ্গে দুইটি হলে ছয়টি দাবির চারটি দাবী পূরণ হয়ে যাবে।’মঙ্গলবার (২৭ মে) ফটিকছড়িতে সূধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  সহকারি কমিশনার (ভুমি) নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ,  ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ইছাপুরর বিএমসি কলেজ অধ্যক্ষ হোসেন শহীদ অহিদুল আলম, হারুয়ালছড়ি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মাদ্রাসা সুপার আ ও ম ফারুক হোসাইন,কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা আরশাদ বিন জালাল, জাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, মাস্টার নাজিম উদ্দীন,  সুন্দরপুর ইউপি প্রসাসনিক কর্মকর্তা মো. শওকত আলী, ছাত্র প্রতিনিধি আকিব হাসান মাহি, রায়হান, মজিবুর রহমান।এর আগে তিনি উপজেলার নারায়নহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে ডিজিটাল সেন্টার এবং ইউনিয়ন ভূমি কার্যালয় ভিজিট করেন। পরে তিনি নারায়ণহাট ডিগ্রি কলেজের সভায় যোগ দেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন এবং নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। একই সঙ্গে নবনির্মিত মিলনায়তন ও ওয়াকওয়ে উদ্বোধন শেষে সূধী সমাবেশে যোগ দেন।এসময় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫ জনকে আর্থিক অনুদান, চা-শ্রমিকদের ঘর হস্তান্তর এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা

ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ Read more

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াইল সদরের পাজারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিবন্ধী খন্দকার মিরন আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের জেল দেওয়ার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন