বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের পারিশ্রমিক ও আয়ের হিসেব বরাবরই আলোচনার বিষয়। মাঠের সাফল্যের পাশাপাশি কোন খেলোয়াড় আর্থিকভাবে কতটা এগিয়ে তা জানতে সমর্থকদের আগ্রহের কমতি নেই। এনিয়ে প্রতিবছরই তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক স্পোর্টস বিজনেস বিষয়ক ওয়েবসাইট স্পোর্তিকো। তাদের প্রকাশিত ২০২৫ সালেও আয়ের হিসেবে নিজের প্রভাব ধরে রেখেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আটটি ভিন্ন খেলার ১০০ জন তারকাকে নিয়ে তৈরিকৃত এই তালিকায় শীর্ষস্থানে আছেন রোনালদো। তালিকা অনুযায়ী, গত বছরে তার মোট আয় ছিল ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। এই আয়ের পরিমাণ তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আয়ের দ্বিগুণ। মেসি এ সময়ে আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার।রোনালদোর মোট আয়ের বড় অংশ এসেছে সৌদি আরবের ক্লাব আল-নাসর থেকে পাওয়া পারিশ্রমিক থেকে। ক্লাব ফুটবল খেলেই তিনি আয় করেছেন প্রায় ২০০ মিলিয়ন ডলার। এর বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে তার আয় হয়েছে আরও প্রায় ৬০ মিলিয়ন ডলার।এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে চমক দেখিয়েছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। বক্সিং রিংয়ে নামার জন্যই প্রতি ম্যাচে তিনি ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত আয় নিশ্চিত করেন। পাশাপাশি মেক্সিকোতে তার মালিকানাধীন জ্বালানি ব্যবসা ‘ক্যানেলো এনার্জি’ বর্তমানে শতাধিক গ্যাস স্টেশনে বিস্তৃত, যা তার আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে।তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি। যদিও মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তায় মেসি এখনো বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের একজন, তবুও আয়ের দিক থেকে রোনালদোর সঙ্গে ব্যবধান বেশ বড়।ফুটবলারদের মধ্যে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে খেলা করিম বেনজেমা ১১৫ মিলিয়ন ডলার আয় করে আছেন তালিকার সপ্তম স্থানে। এছাড়া ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে অবস্থান করছেন দ্বাদশ স্থানে। নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড ৭৭.৯ মিলিয়ন ডলার আয় করে আছেন ১৮ নম্বরে।স্পোর্তিকোর প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষ ১০০ ক্রীড়াবিদের সম্মিলিত আয় ছাড়িয়েছে ৬ বিলিয়ন মার্কিন ডলার। এতে ফুটবল, বক্সিং, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় তারকাদের ক্রমবর্ধমান বাণিজ্যিক মূল্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫২ বিচারককে বদলি
২৫২ বিচারককে বদলি

দেশের বিভিন্ন পর্যায়ের ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের Read more

ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি
ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নতুন চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নবনির্মিত এই স্টেশনটি মাত্র কিছুদিন Read more

বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০
বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত Read more

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর Read more

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা

বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা Read more

চট্টগ্রামে থানা-ফাঁড়ি জ্বালিয়ে অস্ত্র লুট: নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
চট্টগ্রামে থানা-ফাঁড়ি জ্বালিয়ে অস্ত্র লুট: নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের দিন, গত ৫ আগস্ট ২০২৪। সেদিন বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন