গাজার জন্য ‘বোর্ড অব পিস’ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড।শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এতে ‘প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য’ থাকবেন।ট্রাম্প নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে ২০-দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন।হোয়াইট হাউজ জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাম্প বলেছিলেন যে বোর্ড গঠন করা হয়েছে এটি যে কোনো জায়গা ও যে কোনো সময়ের জন্য একে সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড।বোর্ডের বাকী সদস্যদের নাম পরবর্তী সপ্তাহগুলোতে ঘোষণা করা হবে।সূত্র: বিবিসি বাংলাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। Read more

ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকবিভাগের Read more

ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি Read more

রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে Read more

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন