‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।‎‎পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নামক এলাকায়  অভিযান পরিচালনা করে। এ সময় (০৯) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন আসামিকে হাতেনাতে আটক করা হয়।আসামিরা হলেন মোঃ সিরাজ হোসেন (২৮), মোঃ রাকিবুল (১৯), মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৩০) ‎সকলের বাসা খেদারমারা ইউনিয়নে, এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা নং ০২, তারিখ ১৪/০১/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।‎‎অপর দিকে বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মিনি স্টেডিয়ামের পাশে জনসাধারণ মাদকসহ মোঃ মোশারফ হোসেন (২১)নামে একজনকে আটক করে রেখেছে উক্ত সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই/অজয় সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৬ (ছয়) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে হেফাজতে নেয়।উক্ত ঘটনায় বাঘাইছড়ি থানার মামলা নং-০১, তারিখ-১৪/০১/২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।আটকের বিষয়টি বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশ এবং ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই

ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি বড় চুক্তি সই করেছে তেহরান-মস্কো। চুক্তির আওতায় Read more

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

এই সরকার বলে বৈষম্য দূর করছে, আমি নিজেই বৈষম্যের শিকার: তুহিন
এই সরকার বলে বৈষম্য দূর করছে, আমি নিজেই বৈষম্যের শিকার: তুহিন

‘সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে—কিন্তু আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার। এখনো তারা প্রকৃত অর্থে বৈষম্য দূর করতে Read more

৭ এ‌প্রিল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
৭ এ‌প্রিল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র সরকার গঠনের Read more

আ.লীগ ও বিএনপি না থাকলে কি রাজাকার দেশ চালাবে?: গয়েশ্বর চন্দ্র রায়
আ.লীগ ও বিএনপি না থাকলে কি রাজাকার দেশ চালাবে?: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত শুধু বাংলাদেশেই নয়, ভারত ও পাকিস্তানেও রয়েছে। সেই কারণে তারা সাধারণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন