বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান রবের হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসুল (সা.) এর আদর্শ এবং তাঁর দেখানো পথ অনুসরণ জরুরি।পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।’ (সুরা কাহাফ, আয়াত: ৭)।পরকালে যারা সফলকাম হবে তারা অনন্তকাল জান্নাতে বসবাস করবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। (সুরা বাকারা, আয়াত: ২৫)। আরও ইরশাদ হয়েছে, ‘আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।’ (সুরা বাকারা, আয়াত: ৮২)।এজন্য পরকালে সফলকাম হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের যেমন নবীজি (সা.) নানা বিষয়ে আদেশ-নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বাতলে দিয়েছেন উত্তম আমলের পথও। এরমধ্যে একটি হাদিসে দুটি ধ্বংসাত্মক কাজের কথা এসেছে। যা থেকে নবীজি (সা.) উম্মতদের বিরত থাকতে বলেছেন।আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসটি হলো- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাক। আর তা হলো আল্লাহর সঙ্গে শরিক করা ও জাদু করা। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৫২)।মনে রাখতে হবে, শিরক কবীরা গুনাহ বা পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ। আল্লাহর সঙ্গে শরিককারী আখিরাতে নবীজির (সা.) শাফায়াত বা সুপারিশ থেকে বঞ্চিত হবেন। খোদ মহান রাব্বুল আলামিন এ বিষয়ে পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- ‘নিশ্চয়ই শিরক মহা জুলম।’ (সুরা লুকমান, আয়াত: ১৩)। অপর আয়াতে এসেছে, ‘নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা, জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। তারাই হলো নিকৃষ্ট সৃষ্টি।’ (সুরা বাইয়্যিনাহ, আয়াত: ৬)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক Read more

বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ৭১ ও ২৪: তারেক রহমান
বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ৭১ ও ২৪: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি- এক, ১৯৭১ Read more

অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ার নির্মাণ হওয়ার পর ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।বুধবার (১৭ Read more

কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

‘শহিদ পরিবারের সঙ্গে এক বছরেও বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা’
‘শহিদ পরিবারের সঙ্গে এক বছরেও বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা’

জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখন পর্যন্ত শহিদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে ‘সবচেয়ে Read more

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই এই মনোনয়ন ঘোষণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন