প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।শিক্ষার্থীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি চলবে। রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, শিক্ষা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।মাসুম বিল্লাহ আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের লক্ষ্য স্পষ্ট। শিক্ষাই তাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও
লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও

কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান Read more

ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার
ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ Read more

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো Read more

দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক
দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের Read more

১২ অক্টোবর: নামাজের সময়সূচি
১২ অক্টোবর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আন্তর্জাতিক কফি দিবস আজ
আন্তর্জাতিক কফি দিবস আজ

দিনের শুরু হোক বা আড্ডা বা আলাপ আলোচনা, কফি কেবল এক কাপ পানীয় নয়। বরং এটি আমাদের ভোরের ঘুম ভাঙানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন