গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়।মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২৬ জনের রিমান্ড মঞ্জুর এবং ২৫ জনের জামিন নামঞ্জুরের আদেশ দেন।মামলায় গ্রেপ্তার ৫১ জন আসামির মধ্যে ২৬ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি শুক্রবার গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় মোট ৫১টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে সদর উপজেলার ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪টি কেন্দ্র থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার ২টি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি

ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে Read more

কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে: বেবিচক চেয়ারম্যান
কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে: বেবিচক চেয়ারম্যান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা Read more

মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার Read more

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন