বরগুনার তালতলীতে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. বেল্লাল খলিফা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল খলিফা একই এলাকার হানিফ খলিফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল খলিফা তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে ছিলেন। এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন আলম বলেন, ‘বেল্লাল খলিফাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’ তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’
‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে Read more

কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!
কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সব দাবি পূরণ না Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন