শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।জানা গেছে, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি এ আসনে প্রার্থী হিসেবে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দিয়েছে।এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “আমরা একটি চিঠি দেখেছি। ইতোমধ্যে কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তা পোস্ট করা হয়েছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী
আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য আমরা মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।আজ সোমবার Read more

জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ
জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না Read more

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব
তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের (৮১) শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে Read more

কক্সবাজার সৈকতে বিজয়া দশমীতে লাখো মানুষের ঢল
কক্সবাজার সৈকতে বিজয়া দশমীতে লাখো মানুষের ঢল

শারদীয় দুর্গোৎসবের চূড়ান্ত দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন