সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সুদানের সামরিক এক সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।সোমবারের (১২ জানুয়ারি) এই হামলাটি এমন এক সময়ে ঘটে, যখন এর আগের দিন সরকার ঘোষণা দেয় তারা তিন বছর পর রাজধানী খার্তুমে ফিরে যাচ্ছে। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে তাদের কার্যক্রম স্থানান্তর করেছিল।২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র খার্তুম অঙ্গরাজ্য।সামরিক সূত্রটি জানিয়েছে, ড্রোন হামলার লক্ষ্য ছিল শুধু সরকারি বাহিনীর নেতারাই নন, বরং তাদের নিরাপত্তা দল এবং সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও।হামলায় কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত নয়। আল জাজিরা জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্রে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্য সূত্রের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে।সরকারি বিবৃতি অনুসারে, হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা হামলার সময় সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।সিনজা শহরটি সুদানের সেন্নার রাজ্যের রাজধানী এবং এটি খার্তুমের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। এটি খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটিতে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর রয়েছে, যা এই হামলার প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।এদিকে আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক ফেসবুকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল সুদানি সামরিক নেতৃত্বকে একটি ‘বার্তা’ দেওয়া। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালুর ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল সার কারখানা
চালুর ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল সার কারখানা

দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় চালুর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম Read more

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন