‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন রানী মুখার্জি। পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেত্রী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লীতে অনুষ্ঠিত ভারতের মর্যাদাপূর্ণ ৭১তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে শাড়িতে রাজকীয় সাজে হাজির হয়েছিলেন তিনি।পুরস্কারটি প্রয়াত বাবাকে উৎসর্গ করে রানী বলেন, ‘আমার ৩০ বছরের অভিনয়জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার হাতে পাওয়া এক অনন্য অনুভূতি। এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু। আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার প্রয়াত বাবাকে, যিনি সারাজীবন এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলেন। আজ তাঁকে ভীষণ মিস করছি। আমি জানি, বাবার আশীর্বাদ আর মায়ের অবিরাম শক্তি ও অনুপ্রেরণাই আমাকে মিসেস চ্যাটার্জীর চরিত্রে এগিয়ে নিয়েছে।’ভক্তদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়ে রানী আরও বলেন, ‘আমার অসাধারণ ভক্তরা— তোমাদের ভালোবাসা, সমর্থন, আর অবিচল পাশে থাকাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি জানি, এই পুরস্কার তোমাদের জন্যও অনেক মূল্যবান। তোমাদের আনন্দ দেখে আমার হৃদয় ভরে গেছে।’‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ দলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার আমি ভাগ করে নিচ্ছি আমার অসাধারণ পরিচালক অশিমা, প্রযোজক নিকিল, মনীষা, মধু এবং জি–এর পুরো টিমের সঙ্গে। বিশেষ করে এস্তোনিয়া ও ভারতের কাস্ট ও ক্রু— যারা কোভিডের সময় কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে ছবিটি নির্মাণ সম্ভব করেছেন। এই শক্তিশালী গল্পটিকে জীবন্ত করে তুলতে সবার অবদান আমাকে গভীরভাবে কৃতজ্ঞ করেছে।’জাতীয় পুরস্কারের জুরিকেও ধন্যবাদ জানিয়ে রানী বলেন, ‘এই স্বীকৃতি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই পুরস্কার পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি— যাদের শক্তি, সাহস আর নিঃশর্ত ভালোবাসা প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে। ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিটি আমার হৃদয় ছুঁয়ে গেছে, কারণ এতে ফুটে উঠেছে অভিবাসী মায়ের সংগ্রাম ও অদম্য মনোবল— যিনি বিদেশের মাটিতে সন্তানকে বাঁচাতে অসম লড়াই চালান। একজন মা হিসেবে এই চরিত্র আমার কাছে ভীষণ ব্যক্তিগত। আমরা এই ছবির মাধ্যমে মাতৃত্বের শক্তিকে সম্মান জানাতে চেয়েছি। আশা করি এটি মনে করিয়ে দেবে- প্রতিটি নারীর ভেতরেই প্রতিদিন এক অদম্য শক্তি লুকিয়ে আছে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক
নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা ভবনগুলোতে নাম পরিবর্তন করে বসানো হচ্ছে নতুন নামফলক। জুলাই বিপ্লব Read more

নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ কয়লাবাহী ট্রাকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) দুপুরে পৌর শহরের বিরিশিরি বাজারে অভিযান চালিয়ে এই ট্রাক Read more

বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না মেসি
বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না মেসি

গেল শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের জন্য খুশির খবর যে, আর্জেন্টাইন তারকাকে Read more

মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান
মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান

মাদারীপুরের শিবচরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’
‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’

জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন