এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ দল। তাই আসর শুরুর আগেই একটি প্রস্তুতি সিরিজ খেলতে চায় টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক লিটন দাসের এমন ইচ্ছার ভিত্তিতেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্ত সূচির কারণে বিকল্প হিসেবে প্রাথমিকভাবে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। এর মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল। সফরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড সূত্র জানায়, ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি।এদিকে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা অনেক দূর এগিয়েছে। তারা সিরিজ খেলতে সম্মত হয়েছে। তবে এখনো সমঝোতা চুক্তি হয়নি। সেটি সম্পন্ন হলেই ভেন্যু ও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।’প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে ঘাটতি না রাখতে চায় বিসিবি। এই সিরিজকে তাই প্রস্তুতিরই অংশ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ Read more

গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১
গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে অটো থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপা পড়ে মঞ্জু মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ই এপ্রিল) রাত Read more

দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রুপালি আক্তার রুপা নামে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে Read more

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর এমন অপকর্ম করার সাহস পেত না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির Read more

১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা
১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন