বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় এসএএফই প্লাস টু (পরিচ্ছন্ন রান্নার জ্বালানি) যৌথ কর্মসূচির জন্য ২.৯ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সুইডেন সরকার।সুইডিশ সরকা‌রের এই অনুদানকে স্বাগত জা‌নি‌য়ে সোমবার (১২ জানুয়া‌রি) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)।ইউএনএইচসিআর জানায়, এসএএফই প্লাস টু কর্মসূচিতে অংশগ্রহণকারী জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ইউএনএইচসিআর-কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জীবনরক্ষাকারী কার্যক্রম এবং সবুজ জ্বালানির সমাধান এগিয়ে নিতে সুইডেন সরকারের ২.৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তাকে স্বাগত জানিয়েছে।এসএএফই প্লাস টু কর্মসূচির লক্ষ্য হলো- পরিচ্ছন্ন রান্নার জ্বালানি, বিশেষ করে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ব্যবহার বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধার, এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়ন। জাতিসংঘের এই কর্মসূচিটি ইউএনএইচসিআর, এফএও, আইওএম এবং উ‌ব্লিউএফ‌পি যৌথভাবে বাস্তবায়ন করছে, বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সমন্বয়ে।বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন জানান, প্রয়োজন বাড়তে থাকা সত্ত্বেও অর্থায়ন হ্রাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সুইডেনের উদার সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা সংকটের আট বছর পরেও ১.১৭ মিলিয়ন রোহিঙ্গা এখনো বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। রোহিঙ্গা পরিবারগুলো প্রায়ই আমাকে বলে যে, তাদের দৈনন্দিন জীবনে এলপিজি কতটা গুরুত্বপূর্ণ-বিশেষ করে নারী ও কন্যাশিশুরা, যাদের আর জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকিপূর্ণ পথে যেতে হয় না।তি‌নি ব‌লেন, এই অনুদান তাদের টিকিয়ে রাখতে এবং সুরক্ষিত রাখতে সহায়তা করছে, যতদিন না স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ মিয়ানমারে নিশ্চিত হয়।বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ব‌লেন, বৈশ্বিক মানবিক তহবিল ক্রমেই সংকুচিত হয়ে আসছে, তাই আমাদের সর্বাধিক প্রয়োজনগ্রস্তদের ওপর গুরুত্ব দিতে হবে এবং গত কয়েক বছরে অর্জিত সাফল্যগুলো বজায় রেখেই জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। এই অবদান শরণার্থীদের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে রান্না চালিয়ে যেতে সহায়তা করবে, যা বন সংরক্ষণ ও তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।তি‌নি ব‌লেন, তারা যতদিন না স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে মিয়ানমারে ফিরে যেতে পারছে, ততদিন রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা বাংলাদেশি জনগণের পাশে থেকে সংহতি জানাতে পেরে সুইডেন গর্বিত, মানবিক মর্যাদা ও পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে ইউএনএইচসিআর সুইডেন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। শরণার্থীদের প্রতি তাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ও সংহতির জন্য। বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় যেভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহায়তা, বিশেষত সুইডেনের মতো দেশের সমর্থন, অত্যন্ত গুরুত্বপূর্ণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে আগামী রবিবার থেকে মঙ্গলবার (২৫ মে থেকে Read more

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার জানা যেতে পারে। গতকাল বুধবার Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে Read more

সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!
সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!

সাধারণত জাতীয় দলের অধিনায়ক মানেই ধরে নেওয়া হয় তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন