সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারা বাড়িয়া দিয়ার পাড়া এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত আনসার মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ জানুয়ারি) হাফিজুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার বিকেলে বাড়ির অদূরে একটি সরিষা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হাফিজুল ইসলামের বলে শনাক্ত করেন। পরে বিষয়টি উল্লাপাড়া মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ
ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে Read more

পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার Read more

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০

কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন