চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স।সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৭৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।আর ১১ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে ২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৩ শতাংশ।এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৫০) নামে এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে ফটিকছড়ি পৌরসভার ১ Read more

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস
টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মরণনেশা ইয়াবাসহ নানান প্রকার মাদকদ্রব্য পাচারের আগ্রাসন বেড়েই চলছে। এই মাদক পাচার প্রতিরোধে Read more

কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ Read more

এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে Read more

আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি
আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের উপর এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন