চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৫০) নামে এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাবি পাড়ার শফিউল আলমের প্রথম পুত্র।জানা যায়, সকালে প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রান্নাঘরে মনছুরের গলাকাটা মরদেহ দেখতে পায়। এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।নিহতের মা জাহানার বেগম জানান, তার ছেলে বৈদ্য কবিরাজি করতেন। পরিবারের ৪ জন সদস্যসহ আশ্রয়ণ প্রকল্পে থাকেন। মনছুর বেশিরভাগ সময় বাড়িতে থাকলেও মাঝেমধ্যে রোগী দেখতে এখানে আসতেন। গত সোমবার রাত ১০টার দিকে কিছু রোগী মোটরসাইকেল নিয়ে তার কাছে এসেছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি যে ঘরে থাকতেন, সেখানে বাইরে থেকে দুটি তালা দেওয়া ছিল। পরে আজ তালা ভেঙে তার মরদেহ দেখতে পাওয়া যায়।এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) Read more

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার Read more

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন
শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন