যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না। তিনি সমাজতান্ত্রিক শাসিত এই দ্বীপ রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়ে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলা কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে কারাকাসের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে সেখান থেকে কিউবায় তেলের কোনো চালান পাঠানো হয়নি।রবিবার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প কঠোর ভাষায় লিখেছেন, কিউবার জন্য ভেনেজুয়েলার তেল ও অর্থের জোগান এখন থেকে সম্পূর্ণ বন্ধ। তিনি কিউবা সরকারকে উদ্দেশ করে বলেন যে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের একটি ‘ডিল’ বা চুক্তিতে আসা উচিত। ট্রাম্প দাবি করেন, কিউবা দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে তারা ভেনেজুয়েলার একনায়কদের নিরাপত্তা সেবা প্রদান করত, যা এখন আর সম্ভব নয়।প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত এই চুক্তির বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিউবার বিরুদ্ধে তাদের অবস্থান আরও কঠোর করেছেন। এমনকি ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখার ইঙ্গিতবাহী একটি পোস্ট শেয়ার করে তাতে নিজের সমর্থনও ব্যক্ত করেছেন।অন্যদিকে, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ট্রাম্পের এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি এক বার্তায় বলেন, কিউবা একটি মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং কেউ তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, গত ৬৬ বছর ধরে কিউবা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার হয়ে আসছে এবং তারা মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজও একে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া আধিপত্যবাদী’ আচরণ হিসেবে অভিহিত করেছেন এবং যে কোনো দেশের কাছ থেকে জ্বালানি আমদানির সার্বভৌম অধিকার কিউবার রয়েছে বলে জোর দিয়েছেন।বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার এই তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া কিউবার জন্য এক ভয়াবহ বিপর্যয় নিয়ে আসতে পারে। দেশটি বর্তমানে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মার্কিন নৌবাহিনীর গতিবিধি এবং ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি কিউবার বর্তমান সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ

ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডিসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে Read more

শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল
শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ Read more

অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ

রকমারি ডটকমে ‘ব্র্যান্ডিং মার্কেটিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকমপদের Read more

ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাকসুর নবনির্বাচিতদের মধ্যে ৫ জনকে ছাত্র প্রতিনিধি Read more

বাবা-মায়ের কবরে শায়িত হলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন
বাবা-মায়ের কবরে শায়িত হলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন

কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন লোক সংগীতের শিল্পী ফরিদা পারভীন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর Read more

মাদক পৌঁছে দিতে এসে পুলিশের হাতে মা-ছেলে গ্রেফতার
মাদক পৌঁছে দিতে এসে পুলিশের হাতে মা-ছেলে গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক পৌঁছে দিতে এসে গ্রেফতার হয়েছে মা-ছেলে। শনিবার (৩ মে) পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন