টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা বিএনপিতে যোগ দেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী।নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন টুকুকে বিজয়ী করার লক্ষ্যেই এবং সকলে মিলেই তাঁর পক্ষে কাজ করবেন।অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না; বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন, এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনে দেশ কার হাতে যাবে, তা নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের অবসান যেন শেষ হচ্ছে না। সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে পরিচালক পদে Read more

ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আয়োজিত Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির Read more

ভারতের ছাড়া পানিতে পাকিস্তানে ব্যাপক বন্যা, প্রাণহানি ৩৩
ভারতের ছাড়া পানিতে পাকিস্তানে ব্যাপক বন্যা, প্রাণহানি ৩৩

ভারতের ছাড়া পানিতে পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।রবিবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন