ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর( দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এসময় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে।এসময় বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব।তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। সংস্কারের শুরুটা হয় তার আমল থেকেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার Read more

জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি
জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি

পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি আবাসিক ভবনে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ Read more

সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী
সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী

উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের ‘সেফ এক্সিট’ প্রয়োজন অনুভব করছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে তাদের Read more

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে Read more

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ
দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ

দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন