জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল নেত্রকোনা।রবিবার (২৭ জুলাই) দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করে বক্তব্য দেন এনসিপি’র কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।বিকেলে ও সন্ধ্যায় নেত্রকোনা ও মদনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এই বক্তব্যের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে প্রতিবাদ করে বিএনপি সহ নেত্রকোণার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। রোববার বিকেলে মদনে বিক্ষোভ করে বিএনপি। পরে জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শহরের ছোট বাজার এলাকার দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে এনসিপি’র নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রকাহিনির কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। Read more

ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’
ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে যুক্ত  হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি Read more

যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে
আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে

সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করায় নির্বাচনের সময় তাদের বিচারিক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনকালীন বিচারক ক্ষমতা Read more

শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা  হয়েছে Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে তৃতীয় দফা বৈঠক আজ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন