অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মুচলেকা নিয়ে অব্যাহতি দিয়েছেন আদালত।আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি নিয়ে এ আদেশ দেন। ধার্য তারিখ মোতাবেক আদালতে জবাব দাখিলের জন্য এদিন উপস্থিত হন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী।  শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে মুচলেকা নিয়ে অব্যাহতি দেন আদালত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান

বিশ্বজুড়ে অসুস্থ বা মৃত্যুপথযাত্রী শিশুদের অভিভাবকদের অনলাইন প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে শোষণ করা হচ্ছে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা গেছে। Read more

টেকনাফে সাগর পথে মানবপাচারের চেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার
টেকনাফে সাগর পথে মানবপাচারের চেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সাগর পথে অবৈধ পন্থায় মানবপাচারের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। উক্ত অভিযান চলাকালীন সময়ে নারী, Read more

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।ভোলা জেলা ছাত্রলীগের Read more

বাঘায় এসিড সদৃশ হামলায় যুবক আহত, ২৬ দিনেও মেলেনি আইনি সহায়তা
বাঘায় এসিড সদৃশ হামলায় যুবক আহত, ২৬ দিনেও মেলেনি আইনি সহায়তা

রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিপক্ষের ছুঁড়ে মারা এসিড সদৃশ তরল পদার্থে গুরুতর আহত হয়েছেন শাহাদুল ইসলাম (২৪) নামে এক যুবক। ঘটনার Read more

ভারতে কাশির সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ
ভারতে কাশির সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

ভারতে গত এক মাসে কাশির সিরাপ কোল্ডরিফ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের বয়স ১ থেক ৫ বছরের Read more

৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা
৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা

দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন