জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ পথটি পরিণত হয়েছে ছোট ছোট কার্ড ও পোস্টারের স্তুপে।সরেজমিনে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ চিত্র দেখা যায়। মূলত বিভিন্ন প্যানেলের সমর্থকেরা ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের সময় প্রচারণার অংশ হিসেবে ছোট কার্ড ও পোস্টার বিতরণ করেন। বিতরণ শেষে সেই সব কার্ড ও পোস্টারের একটি বড় অংশ জমা হচ্ছে ফটকের সামনে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে হল সংসদ নির্বাচনের জন্য।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে।উল্লেখ্য, এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে ওই দিন ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মুখে পুনরায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। আজ সকাল ৯ টায় শুরু হওয়া ভোটগ্রহণ দুপুর ৩টা  পর্যন্ত চলবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড Read more

ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের
সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহাসহ ১৫ বিচারকের ব্যক্তিগত নথিসহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার
পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসী ফেরত ফিরোজ মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) আসামী দুজনকে টাঙ্গাইল আদালতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন