দিনাজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গাজা,হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।রবিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন  অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার  ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৬৪ গ্রাম হেরোইন ও ১শ ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কোতয়ালী থানার দুই নং উপশহর এলাকার মৃত আব্দুস সাত্তারে ছেলে মো.নূর ইসলাম (রকি), কোতয়ালী থানার এক নং উপশহর এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেন (বেল্লাল) (৩০) ও কোতয়ালী থানার সিপাহী পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে মো. রুহুল আমীন রুবেল (৩২)। তাদের দেহ তল্লাশিতে হেরোইন ও ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১৩ দেশের মাদকমুক্ত সমাজ গড়ার জন্য অভিযান অব্যাহত রাখবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়ানডে ম্যাচে টেস্টের মেজাজ, দায়ী ‘কালো পিচ’
ওয়ানডে ম্যাচে টেস্টের মেজাজ, দায়ী ‘কালো পিচ’

মিরপুরে নামার আগে প্রতিপক্ষ দলগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ উইকেট। সব দলই ম্যাচের আগের দিন পিচ খুঁটিয়ে দেখে রহস্য উন্মোচনের Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Read more

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য
আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের অগ্রগতি বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল Read more

নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন