গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন।এক বিবৃতিতে ডুজারিক বলেন, আমরা আল জাজিরা পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজ গাজায় যা ঘটেছে, আমরা তা খতিয়ে দেখছি।আমরা সবসময়ই সাংবাদিক হত্যার নিন্দা জানাতে স্পষ্ট অবস্থান নিয়েছি। গাজা হোক বা অন্য কোথাও—মিডিয়া কর্মীরা যেন কোনো হয়রানি, ভয়ভীতি বা টার্গেট হওয়ার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, সাংবাদিকদের গাজার সব এলাকায় অবাধ প্রবেশাধিকার ও স্বাধীনভাবে পরিস্থিতি তুলে ধরার সুযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন।এদিকে জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে, গাজা সিটিতে তাবুতে বোমা হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও মোহাম্মদ ক্রিকেহকে হত্যা করেছে। মিশন জানায়, আল-শরীফ ও মোহাম্মদ ক্রিকেহ গাজার শেষ বাকি থাকা সাংবাদিকদের মধ্যে ছিলেন এবং তারা যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও ক্ষুধামৃত্যুর ঘটনা উন্মোচন ও নথিবদ্ধ করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়
কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়

আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এ ঈদের অন্যতম আকর্ষণ কোরাবানির উদ্দেশ্যে কেনা পশু। এরই মধ্যে Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটি প্রচার করবে টি-স্পোর্টস টিভি ও Read more

পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’

ইপিএ চুক্তি নিয়ে দর কষাকষি করছে জাপান, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা চায় দেশটি; দেশে খুনের ঘটনায় Read more

নুরুল হক নুর আইসিইউতে
নুরুল হক নুর আইসিইউতে

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন