ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন মেসার্স এস এম ট্রেডার্সের সামনে মরদেহটি উদ্ধার হয়।স্থানীয়দের নজরে আসার পর তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুটি ছেলে এবং বয়স আনুমানিক দুই দিন। শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোহাম্মদ শামীম রেজা ঘটনাস্থলে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক  জানান, অজ্ঞাত কোন ব্যক্তি  শিশুটিকে এখানে ফেলে রাখে। তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপরিবারের সদস্যদের আগে যুদ্ধে পাঠান: স্টিভ ব্যানন
নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপরিবারের সদস্যদের আগে যুদ্ধে পাঠান: স্টিভ ব্যানন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান কৌশলী স্টিভ ব্যানন বলেছেন, ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে Read more

ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় একটি তেলবাহী জাহাজের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। রোববার (২১ ডিসেম্বর) এক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে Read more

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

দেশে তেলের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে তেলের কোনো সংকট Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন