মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুত্বর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট দিয়েছেন, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়। আদালত বলেছেন, দ্বিতীয় বিয়ের অনুমতির এখতিয়ার স্ত্রীর হাতে নয়, বরং সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের হাতে ন্যস্ত।শনিবার (১০ জানুয়ারি) এ–সংক্রান্ত ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে দেওয়া রায়ে আদালত বলেন, প্রচলিত আইনে এমন কোনো বিধান নেই, যেখানে বলা হয়েছে যে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয় বিয়ের অনুমোদন দেওয়ার দায়িত্ব আরবিট্রেশন কাউন্সিলের, স্ত্রীর নয়।রায়ে আরও বলা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে হলে পুরুষকে অবশ্যই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। তবে কোথাও প্রথম স্ত্রীর সম্মতিকে বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন ধরে সামাজিক ও প্রশাসনিক পর্যায়ে যে ধারণা প্রচলিত ছিল স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে অবৈধ; তা আইনের সরাসরি ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন আদালত।আদালত বলেন, দ্বিতীয় বিয়ের অনুমতির ক্ষমতা যেহেতু আরবিট্রেশন কাউন্সিলের হাতে, তাই স্ত্রী অনুমতি না দিলে বিয়ে অবৈধ হয়ে যাবে—এমন ব্যাখ্যা আইনগত কাঠামোর বাইরে গিয়ে তৈরি হয়েছে। কাউন্সিল সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, আর্থিক সক্ষমতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে—এটাই আইনের উদ্দেশ্য।আইনগত প্রেক্ষাপট তুলে ধরে রায়ে উল্লেখ করা হয়, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়ের জন্য সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর মুসলিম পুরুষের ক্ষেত্রে সেই বিধান শিথিল করা হয়। নতুন আইনে দ্বিতীয় বিয়েকে পুরোপুরি নিষিদ্ধ না করে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির সঙ্গে যুক্ত করা হয়েছে। অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত বহুবিবাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ দুর্বল করতে পারে। নারী ও পুরুষ উভয়ের জন্য সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তাঁরা আদালতে আবেদন করেছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন একটি নজিরবিহীন আইনি সংকটের মুখে। ইউরোপের বর্তমান ও সাবেক প্রায় এক লাখ পেশাদার ফুটবলারের Read more

যৌতুক না দেওয়ায় গৃহবধূর চোখে মরিচের গুড়ি দিয়ে নির্যাতন
যৌতুক না দেওয়ায় গৃহবধূর চোখে মরিচের গুড়ি দিয়ে নির্যাতন

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

আগমী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) Read more

চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল
চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়ক অচল Read more

নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা Read more

লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন