নাটোরের যাত্রীবাহী বাস, সিএনজি ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন  আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে নাটোর -রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত এবং নিহতরা সিএনজি অটো রিক্সার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,  শুক্রবার  বিকেলে যাত্রী নিয়ে সিএনজি অটো রিক্সার চালক রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজি অটো রিক্সা এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটো রিক্সার ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অপর ৩ যাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে নিয়ে আসার পর ১ জনের মৃত্যু হয়। আহত ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, আহত নিহত কারোর পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। এদিকে বাসের চালক এবং সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের Read more

বোন নাজিয়ার পর স্মৃতি হয়ে গেলো ভাই নাফিও
বোন নাজিয়ার পর স্মৃতি হয়ে গেলো ভাই নাফিও

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে তার ভাই নাফির (৯)। সে উত্তরা মাইলস্টোন Read more

ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি

রাজধানীর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ Read more

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত Read more

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন