উত্তরা বিমানবন্দর মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রিজগুলো এখন পথশিশুদের উৎপাত এবং হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীদের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এর কারণে যাত্রীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন।সরেজমিনে বিমানবন্দর গোলচত্বর ও মহাসড়কের বিভিন্ন ফুটওভার ব্রিজ ঘুরে দেখা গেছে, পথশিশুরা বিদেশ থেকে আগত যাত্রী এবং তাদের আত্মীয়-স্বজনদের পা ধরে টানাটানি করছে। টাকা না দেওয়া পর্যন্ত তারা সহজে ছাড়ছে না। এই অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে বাঁচতে পথচারীরা ফুটওভার ব্রিজ এড়িয়ে সড়কপথকেই বেছে নিচ্ছেন।শুধু পথশিশুদের উৎপাতই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে বিমানবন্দর গোলচত্বর, খিলক্ষেত ফুটওভার ব্রিজ, আজমপুর এবং বিএনএস সেন্টারের মতো গুরুত্বপূর্ণ এলাকার ফুটওভার ব্রিজগুলোও হকারদের দখলে চলে গেছে। প্রতিদিন এই চিত্র ফুটপাতগুলোতে লক্ষ্য করা যায়।এর ফলে, নিরুপায় পথচারীরা সময় বাঁচাতে এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন। বিশেষ করে ছোট ছোট শিশুদের সঙ্গে তারা চলন্ত গাড়ির সামনেই দৌঁড়ে সড়ক পার হচ্ছেন। উত্তরা আজমপুরে একটি সুন্দর ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও, রাস্তা পারাপারে অনেকেরই অনিহা দেখা যাচ্ছে।সাধারণ মানুষ দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। তারা চাচ্ছেন, পথশিশুদের পুনর্বাসন এবং হকারদের সুশৃঙ্খলভাবে ব্যবসার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ফুটওভার ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হোক।উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একই চিত্র লক্ষ্য করা যায়। ট্রাফিক পুলিশের নিয়ম মানছে না কেউ। এলোমেলো যান চলাচলের কারণে পথচারীরা নিজেদের খেয়াল খুশি মতো সড়ক পারাপার হচ্ছে। তারা দ্রুত বিমানবন্দর গোলচত্বর ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি মেরামত এবং নেশাগ্রস্ত পথশিশুদের এ ধরনের কর্মকাণ্ড থেকে রেহাই চাইছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবনের ৫ম তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু
ভবনের ৫ম তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় একটি প্রাইভেট হাসপাতালের ভবনের ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে কবির মাতুব্বর (৭০) নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা সহ আর কী কী আশা করছে ভারত?

নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা
নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে Read more

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নম্বর গেট এলাকায় শুক্রবার(২২ আগস্ট) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি Read more

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন