পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।শনিবার (১০ অক্টোবর) সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শিশু পিয়াম-(০২),র‍্যাবের ওই মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) ও আফরোজা (৩৫) নামের এক নারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসতেছিলো। আর র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিলো। এসময় ফুতল্লা নামক স্থানে পৌছলে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশু পিয়ামকে মৃত ঘোষনা করেন। আর র‍্যাবের ওই গাড়ি চালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষনা করা হয়।পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। সড়কের চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটো সড়িয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?
ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?

ইসরায়েলের নৌ-অবরোধে ভেঙে গাজায় যখন সাধারণ মানুষের ছোট নৌকা পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না? এমন Read more

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?
আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?

নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ২৫ বছর পার হয়ে গেলেও বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ২০০০ সালের ১৮ আগস্ট Read more

৩১ আগস্ট: নামাজের সময়সূচি
৩১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রোববার, ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩২ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

হামে ১৫ জনের মৃত্যু
হামে ১৫ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত Read more

তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন