কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও সড়ক নির্মাণ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার (১২ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।এর আগে ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিকবার পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানায়।গত শুক্রবার (০৯ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে তৃতীয় দফার পতাকা বৈঠকে বিজিবির কঠোর আপত্তির মুখে বিএসএফ সাময়িকভাবে সড়ক নির্মাণকাজ বন্ধ রাখে। পরবর্তী সময়ে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়।তবে রোববার (১১ জানুয়ারি) আবারও বিএসএফ ওই এলাকায় নতুন করে সড়ক নির্মাণের কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিক যানবাহনে করে সড়কে মাটি ভরাটের কাজ চালানো হয়েছে।খলিশাকোটাল সীমান্ত এলাকার বাসিন্দা আইয়ুব আলী, মজিবর রহমান ও নিফু মিয়া বলেন, তিন চার দিন থেকে আমাদের খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক সড়ক নির্মাণকে কেন্দ্র দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করলেও রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।  তাঁদের ধারণা, দুই দেশের সিও পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের আগেই এ কাজ শুরু করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের পাশে সোমবারের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে।বিজিবির তথ্যমতে, খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলার থেকে ১১ নম্বর সাব-পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় একটি প্রধান সড়ক রয়েছে। এই সড়কটি শূন্যরেখা থেকে বিভিন্ন স্থানে ৫০ থেকে ১২০ গজ দূরত্বের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণের অনুমতি নেই। অভিযোগ রয়েছে, এই বিধি লঙ্ঘন করেই বিএসএফ সড়ক নির্মাণ শুরু করে।এ ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় মানুষ লাঠিসোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেন।এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘এ ব্যাপারে বিএসএফের যত বারেই কথা হয়েছে, তারা শুধু বার বার বলছে পাকা সড়ক ভেঙে যাওয়ার কারণে বরিবার কিছু মাটি ভরাট করেছে।’তিনি আরও বলেন, ‘সোমবার (১২ জানুয়ারী) বিকালে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সার্বিক বিষয়গুলো নিয়ে বিএসএফের সাথে আলোচনা হবে। তবে বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে এবং সীমান্তে সার্বিক পরিস্থিতি খুবই ভালো রয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের অতর্কিত হামলায় ঈশা খাঁ হলের ৪ জন ও মাওলানা ভাসানী হলের ১ জন Read more

মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের Read more

ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার Read more

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

২৭ আগস্ট: নামাজের সময়সূচি
২৭ আগস্ট:  নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন
পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিলে পরিচালনা পর্ষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন