পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন শনিবার সকালে তেঁতুলিয়ায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই অঞ্চলে। তবে বৃহস্পতিবার বিকাল ৩টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের দিনের তুলনায় কিছুটা বেশি ছিল।আজ রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। গত চার দিন ধরে নিয়মিত রোদের দেখা মিললেও শনিবার সূর্যের তেজ ছিল তুলনামূলক বেশি। এতে দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভূত হয়। আজ সকাল ৮টার আগে কুয়াশা না থাকায় চারপাশ বেশ পরিষ্কার দেখা গেলেও ৮টার পর ধীরে ধীরে রোদ উঠতে শুরু করে।এদিকে, তীব্র শীতের প্রভাব পড়ছে জনজীবনে। নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের কাজে নামতে কষ্ট হচ্ছে। অনেকের হাত-পা ঠান্ডায় অবশ হয়ে আসছে। কৃষি শ্রমিকদের জন্যও মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে।হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে আসছেন। পাশাপাশি অতিরিক্ত শীতের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ রবিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের বেলায় রোদের দেখা মিলছে, ফলে টানা শীতের মধ্যেও কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রার এমন ওঠানামা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় নেই Read more

সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!
সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ উঠেছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে বারবার Read more

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন
গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও Read more

ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ
ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিদ্যালয়ের Read more

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য
ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচাঁতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন