রাজধানী থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‍বুধবার রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান
সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান

নারায়ণগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা পঁচা-বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়।মঙ্গলবার (১৩ Read more

রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে

গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ Read more

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা।  জেলায় সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, Read more

নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব
নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রচণ্ড কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন