যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় এবং তারা কোনো না কোনোভাবে দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদসংস্থা তাস। তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কত খরচ হতে পারে। জবাবে তিনি বলেন, ‘আমি এখন গ্রিনল্যান্ডের জন্য টাকা নিয়ে কথা বলছি না। হয়তো পরে সে প্রসঙ্গ আসতে পারে। কিন্তু এখন আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি — তারা এটা পছন্দ করুক বা না করুক। কারণ আমরা না করলে রাশিয়া বা চীন সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, আর আমরা চাই না রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী হোক।’তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি সহজ উপায়ে মিটমাট করতে চাই। কিন্তু সহজ উপায়ে না হলে কঠিন উপায়েও করতে হবে।’কেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিজের অংশ করতে চায় — এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ যখন আমরা মালিক হব, তখন আমরা রক্ষা করব। লিজ নেওয়া জায়গাকে সেইভাবে রক্ষা করা যায় না। মালিক হতে হয়।’এর আগেও একাধিকবার ট্রাম্প বলেছেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত।’ ২০২৫ সালের মে মাসের শুরুতে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি বাস্তবায়নে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি।মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত বছরের মার্চের শেষ দিকে বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে গ্রিনল্যান্ড স্বাধীনতা অর্জন করবে এবং পরে শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে। ভ্যান্স বলেন, সে ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন হবে না।তবে ৬ জানুয়ারি রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘অবশ্যই, কমান্ডার-ইন-চিফ হিসেবে প্রেসিডেন্টের কাছে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প সব সময়ই থাকে।’এর পর ৭ জানুয়ারি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার সম্ভাবনা নিয়ে তার সহযোগীদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছেন।’উল্লেখ্য,  গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ন্যাটোর আওতায় গ্রিনল্যান্ড প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডের ওপর কোনো আগ্রাসন হলে দ্বীপটি রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে Read more

প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ Read more

এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে তাকে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন