ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানান তামিম। ছবিতে দেখা যায়, নববধূর হাত ধরে আছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসঙ্গে চিরজীবনের পথে। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’গত কিছুদিন ধরে আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। সংক্ষিপ্ত বিরতির পর আবারও ব্যস্ততা শুরু হচ্ছে এশিয়া কাপ দিয়ে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিলেন তামিম।তানজিদ তামিমের আন্তর্জাতিক অভিষেক ২০২৩ সালে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স ও অনূর্ধ্ব–১৯ দলে দারুণ নৈপুণ্যের সুবাদে সুযোগ পান জাতীয় দলে। অভিষেকের পর থেকে নিয়মিত পারফর্ম করে জায়গা পোক্ত করে নিয়েছেন দলে। আসন্ন এশিয়া কাপে তিনিই হতে পারেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা।জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। চারটি অর্ধশতকের সাহায্যে করেছেন ৫৪৮ রান, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের। পাশাপাশি টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৬৫৫ রান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি
নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড Read more

সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।  এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার
হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)। মঙ্গলবার (১৭ মার্চ) তামান্না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন